বিশ্বে করোনায় প্রাণ গেলো আরও ৮৪৪৫ জনের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৮ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৫ লাখ মানুষের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৫১ হাজার ২৫৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৬৪৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৮৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪৪৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৮৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৬৩৫ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে ৫ লাখ ২২ হাজার ১২৩ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার ৬৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৫ হাজার ২৯৩ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৭২ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৩৬৮ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯ হাজার ২০২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




